ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

গন্ডি সিনেমার প্রথম গানে দেখা দিলেন সুবর্ণা-সব্যসাচী

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার নন্দিত দুই তারকা সুবর্ণা মুস্তাফা ও ফেলুদা খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। প্রথমবারের মতো তারা জুটি হয়েছেন চলচ্চিত্রে। বাংলাদেশের সিনেমা ‘গন্ডি’-তে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি।

এরইমধ্যে ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান ‘গন্ডি’র প্রচারণা শুরু করেছেন। যার প্রথম হাতিয়ার হিসেবে প্রকাশ হলো ছবির প্রথম গান। ‘গন্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ শিরোনামের এই গানটি গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেলে ও গন্ডি ছবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে গতকাল ২৯ নভেম্বর।

গানটির কথা লিখেছেন পশ্চিমবঙ্গের গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য। এর সুর-সঙ্গীত করেছেন লয় এবং দীপ। গানটি গেয়েছেন পশ্চিমবঙ্গের তরুণ কণ্ঠশিল্পী দীপ।

গায়ক পরিচালকের বরাতে এই গান সম্পর্কে নিজের ভাবনার কথা বলতে গিয়ে জানান, ‘স্বার্থহীন বন্ধুত্ব সবার জীবনে সীমাহীন আনন্দ নিয়ে আসে। সেই বন্ধুত্বের দারুণ সমীকরণ নিয়ে লেখা এ গান। আমি আনন্দিত গানটিতে কণ্ঠ দিতে পেরে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

ছবির প্রথম গান প্রকাশ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান বলেন, ‘গন্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ গানটির কথার মধ্যে সরলতা রয়েছে। যা আমার এই ছবির গল্পেও রয়েছে। এই সরলতা আমাদের সবার জীবনে বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দেবে।’

রোমান্টিক কমেডি ঘরানার গন্ডি ছবির কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেন এটাই উঠে এসেছে এই চলচ্চিত্রে। ছবিতে এই দুটি প্রধান চরিত্রেই অভিনয় করেছেন সুবর্ণা-সব্যসাচী।

এখানে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায়

গন্ডি সিনেমার প্রথম গানে দেখা দিলেন সুবর্ণা-সব্যসাচী

আপডেট টাইম : ১১:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯