ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

বিনোদন প্রতিবেদক : নাট্যনির্মাতা এস. এম. কামরুজ্জামান সাগর নির্মাণ করেছেন ‘বুদ্ধিমান গাধা’ নামে একক নাটক। এতে মতি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। আর তার স্ত্রীর চরিত্রে শানারেই দেবী শানু। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। এছাড়াও অভিনয় করেছেন—মাহমুদুল ইসলাম মিঠু, হাসি মুন, মহিউদ্দিন লালু, সঞ্জয় নাথ, জাফর ইকবাল প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে—স্বভাবে সরল হলেও দারুণ রগচটা মতি মাঝি। গরীবদের বিনা টাকায় পারাপার করলেও কথা নড়চড় হলেই সে যেই হোক তাকে পারাপার করে না মতি। বাইরের লোকের সঙ্গে যেমন তার বনিবনা নিয়ে সমস্যা তেমনি বাড়িতেও বউ ফুলবানু ও মায়ের মধ্যে ঝগড়া নিয়ে অশান্তিতে থাকে সে। একদিন বউ ও মায়ের ঝগড়াকে কেন্দ্র করে বউকে পেটায় সে এবং মাকেও বাড়ি থেকে বের করে দেয়। এ সুযোগ কাজে লাগায় আগে থেকেই তার উপর ক্ষিপ্ত গ্রামের চেয়ারম্যান।

এরপর চেয়ারম্যান শালিস বসিয়ে মতিকে শাস্তি দেয়—দুটি ১০ ইঞ্চির ইট তার গলায় ঝুলিয়ে রাখার। তাই করতে গিয়ে নিদারুণ কষ্টের শিকার হতে হয় তাকে। শুধু তাই নয়, গ্রামের ছোট ছোট ছেলে-মেয়েরা তাকে মোটা গাধা মোটা গাধা বলে পিছু নেয়। একসময় তার মা অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নদীর পাড়ে গিয়ে শোনে তার নৌকা চুরি করে নিয়ে গেছে তারই প্রতিদ্বন্দ্বী হারু। উপায় না পেয়ে কাদা আর পানির মধ্যে দিয়েই তার মাকে কোলে নিয়ে নদী পার হয় সে। এমনি একটি গ্রাম্য নির্যাসের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বুদ্ধিমান গাধা’ নাটকের পটভূমি।

নাটক সম্পর্কে রওনক বলেন, ‘‘চরিত্রকে ভালোবেসে ধারণ করে তা রূপদান করা যায় এমন নাটক খুবই কম আছে। ‘বুদ্ধিমান গাধা’ নাটকটি আমার একটি উল্লেখযোগ্য কাজ হয়ে রইল। আমার খুব গর্ববোধ হচ্ছে এমন নাটকের এমন চরিত্রে অভিনয় করতে পেরে।’’

শানু বলেন, ‘গ্রামের যে একটা নিজস্ব নির্যাস আছে তা গল্পের গাঁথুনিতে তুলে এনেছেন সাগর (নির্মাতা) ভাই। এখানে আমার চরিত্রটি একজন গ্রাম্য বধূর যে কিনা সন্তানহীন। এ নিয়ে শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকে আমার। সবমিলিয়ে কাজটি করতে গিয়ে দারুণ এনজয় করেছি।’

আগামী ৪ ডিসেম্বর বিকাল ৩টায় চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা সাগর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

রওনক-শানুর ‘বুদ্ধিমান গাধা’

আপডেট টাইম : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯