ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

তামিম-সৌম্যর ব্যাটে সাবধানী শুরু

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাই হোপের সেঞ্চুরি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজকে ২৬১ রানে বেধে রাখতে পেরেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকারের ব্যাটে ভর করে সাবধানী সূচনা করেছে বাংলাদেশ।

আগের ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের সামনে ৩৮১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার জন ক্যাম্পবেল আর সাই হোপের ওপেনিংয়ে রেকর্ড ৩৬৫ রানের জুটির পর ৩৮১ রান করে ক্যারিবীয়রা। সেই ক্যারিবীয়দেরকে মাত্র ২৬১ রানে বেধে রাখা অনেক বড় কৃতিত্বের বোলারদের।
যে কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা খুব বড় নয়। সুতরাং, ব্যাটসম্যানদের একটু সাবধানী ব্যাটিংই পারে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে। সে বিষয়টা অনুধাবন করেই তামিম-সৌম্যর সূচনাটা খুব সাবধানে, ধীরে-সুস্থে।

যদিও ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররাও খুব চৌকস। তাদের সাঁড়াসি ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশের দুই ওপেনারের রান তোলার গতিতেও কিছুটা স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে।

তবুও, ক্যারিবীয় পেস তান্ডব সামলে ওপেনিং জুটিতে ১৪.১ ওভার মোকাবেলা করে ৬৯ রান তুলেছে বাংলাদেশের ওপেনাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ওপেনারের মধ্যে তামিম ইকবাল ৪৯ বলে ২৪ রান নিয়ে এবং সৌম্য সরকার ৩৬ বলে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

তামিম-সৌম্যর ব্যাটে সাবধানী শুরু

আপডেট টাইম : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯