ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

দুই বছর পর সিনেমায় ফিরছেন রেসি

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৃদুলা আহমেদ রেসি। কয়েক বছর আগেও অভিনয়ে নিয়মিত ব্যস্ত ছিলেন। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি প্রায় ৫০ টির মতো সিনেমায় কাজ করেছেন। পছন্দের গল্প আর মনের মতো চরিত্রের অভাবে এখন চলচ্চিত্রে দেখা মিলছে না তাকে। কিন্তু দুই বছর পর ‘ইয়েস ম্যাডাম’ নামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন রেসি। ছবিটির পরিচালক রকিবুল ইসলাম রাকিব।

ছবিটির প্রসঙ্গে রেসি বলেন, রোববার রাতে নতুন এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসের ২০ তারিখ থেকে ঢাকায় শুটিং শুরু হবে। প্রথম লটের শুটিং চলবে টানা ১০ দিন। এই সিনেমায় আমার গানের অংশগুলোর শুটিং হবে কক্সবাজার ও রাঙামাটির সব মনোরম লোকেশনে। লেডি অ্যাকশন গল্পের এই সিনেমায় আমি মূখ্য চরিত্রে অভিনয় করছি। গল্পটা শুনেই খুব পছন্দ হয়েছে।

মাঝে অভিনয় থেকে দূরে থাকার কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, অনেক ছবির প্রস্তাব এসেছে, কিন্তু আমি নিজের জন্য উপযুক্ত মনে করিনি। তাই ভালো গল্প, চরিত্রের জন্য অপেক্ষায় ছিলাম। নতুন ছবিটি দিয়ে সে অপেক্ষার অবসান করলাম। আমি গত এক বছর ধরে নিজেকে সেভাবেই তৈরি করেছি। এখন আমি সিনেমার জন্য পুরোদস্তুর তৈরি।

‘ইয়েস ম্যাডাম’ প্রযোজনা করছে টুঙ্গিপাড়া নামের প্রযোজনা প্রতিষ্ঠান। রেসি ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। দুই ভিলেন চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

প্রসঙ্গত, ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবি দিয়ে চলচ্চিত্রে রেসির অভিষেক ঘটে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

দুই বছর পর সিনেমায় ফিরছেন রেসি

আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯