ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা

অবশেষে শাকিবের কাছে ফিরলেন বুবলী

বিনোদন প্রতিবেদক: শাকিবের সঙ্গে একের পর এক সিনেমার অভিনয় করে গেছেন বুবলী। তাকে নিয়ে প্রশ্ন উঠতো অন্য কোনো নায়কের সঙ্গে কেন জুটি বাঁধেন না? সম্প্রতি প্রথমবারের মতো শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন নায়িকা। চিত্রনায়ক নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমার শুটিংও শুরু করেন বুবলী।গেলো চার বছর ধরে ঢাকাই সিনেমার আলোচিত জুটির নাম শাকিব- বুবলী। টানা নয়টি সিনেমা মুক্তি পেয়েছে এই জুটির। ছবিগুলো হলো- ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ‘পাসওয়ার্ড’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’।

ক্যাসিনো সিনেমার শুটিং শুরু হওয়ার পর অনেকেই বলতে শুরু করেন শাকিবের সঙ্গে বুবলীর দুরত্ব তৈরি হয়েছে। তবে বুবলী গণমাধ্যমে বলেছেন, শাকিবের অনুপ্রেরণাতেই অন্য নায়কের সঙ্গে ছবি করা শুরু করেছেন তিনি। বুবলীর ভক্তদের জন্য সুখবর হলো আবারও শাকিবের কাছে ফিরেছেন নায়িকা।

সোমবার থেকে শাকিবের সঙ্গে ‘বীর’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন বুবলী। শাকিব খান প্রযোজিত সিনেমাটির শুটিং চলছে গাজীপুর পুবাইলে। কাজী হায়াৎ পরিচালিত ৫০তম সিনেমা ’বীর’।

মঙ্গলবার দুপুরে কাজী হায়াত জাগো নিউজকে বলেন, ‘সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। কয়েকদিন থেকেই গাজীপুরে বীর সিনেমার শুটিং চলছে। আরও টানা ১০ দিন শুটিং চলবে। শাকিব খানের বাড়িতে আমাদের শুটিং টিম থাকছে। শুটিং হচ্ছে সিকদার কটেজে। আজ শুটিং করছেন শাকিব, বুবলী, মিশা সওদাগরসহ আরও কয়েকজন অভিনেতা।’

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে সিনেমাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

অবশেষে শাকিবের কাছে ফিরলেন বুবলী

আপডেট টাইম : ১১:৪৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯