ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফকিরাপুলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে গিয়াস উদ্দিন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মতিঝিল থানা পুলিশ ফকিরাপুলের রহমানিয়া আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলার শাহনগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গিয়াস। কাভার্ডভ্যানের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

গিয়াসের বড় ভাই সিদ্দিক জানান, গিয়াস চট্টগ্রামেই থাকতেন। কাভার্ডভ্যান নিয়ে মাঝেমাঝেই ঢাকাতে আসতেন। এবার সে কবে ঢাকা এসেছে তা জানি না। গতরাত সাড়ে ১১টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পাই।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, হোটেলের রেজিস্টার খাতা থেকে জানা গেছে গিয়াস চলতি মাসের ১ তারিখে হোটেলের ২য় তলার ২০৫ নম্বর রুম ভাড়া নেন। গতকাল সন্ধ্যায় হোটেলের লোকজন তার রুমের দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও দরজা না খুললে পরে পুলিশে খবর দিলে পুলিশ অফিসার গিয়ে হোটেলের দরজা ভাঙে। পরে ভিতর থেকে ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফকিরাপুলে হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯