ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

আরও একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আরও একটি ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটিসহ মোট তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কাজে দেশের বাইরে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৈঠকে কমিটির অন্যান্য সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পারুয়া, ঘাটচেক ও সরফভাটা মৌজায় ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব মেটিটো ইউটিলিটিস লিমিটেড। সরকার ৫ দশমিক ৯৮ পার কিলোওয়াট-ঘণ্টা রেটে এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্রুৎ ক্রয় করবে বলে চুক্তি হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সৌরবিদ্যুৎ কেন্দ্র ছাড়াও সভায় ২৫ হাজার মেট্টিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন ২৪১ দশমিক ৭৫ ইউএস ডলার রেটে জি টু জি ভিত্তিতে সংযুক্ত আবর আমিরাত থেকে এসব সার আমদানি করা হবে। ২৫ টন সার আমদানিতে মোট খরচ হবে ৫১ কোটি ৮১ লাখ টাকা।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট বাস্তবায়নে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাশিউরেন্স কনসালটেন্সি সার্ভিস’ সেবার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে ৩৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে পরামর্শক হিসেবে প্রাইস ওয়াটার হাউস কুপারস প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান খন্দকার ইসতিয়াক আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

আরও একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে

আপডেট টাইম : ১০:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯