ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিশেষ প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালনের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত দলের জাতীয় পরিষদের এক সভায় গৃহীত প্রস্তাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।

পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশে আজ রাজনৈতিক ও অর্থনৈতিক জুয়াড়িদের রামরাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ভোটের অধিকার কেড়ে নেয়ার পর সরকার এখন ভাতের অধিকারও কেড়ে নিচ্ছে। কথিত উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি-সুন্দরবন ও জাতীয় সম্পদবিনাশী নানা বিধ্বংসী প্রকল্পের মাধ্যমে তারা মানুষের জীবনের ওপর অধিকারও কেড়ে নিতে চাইছে। যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে তারা ভারতের সাথে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিপন্নকারী একের পর এক চুক্তি করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে সমরাস্ত্র কেনার তৎপরতাও দেশকে বিপন্ন করবে।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, এ্যাপোলো জামালী, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন শান্ত, ডি.এন রায়, সাইফুল ইসলাম, রহিমা খাতুন, ওমর ফারুক হারুন, মতিউর রহমান তপন, আবু নাহার রাইসুদ্দীন, অরবিন্দু বেপারী বিন্দু, হুমায়ুন মুজিব, জোনায়েদ হোসেন, রাজিয়া সুলতানা, শফিকুল ইসলাম নেওয়াজ, ডা. মনোয়ার হোসেন, আনছারুল ইসলাম প্রমুখ।

সভায় গৃহীত এক প্রস্তাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন এবং সমাবেশ-বিক্ষোভের মধ্য দিয়ে ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।

সভার আর এক প্রস্তাবে সুন্দরবন, প্রাণ-প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় জাতীয় সম্পদ রক্ষা কমিটির কনভেনশনে গৃহীত আন্দোলনের কর্মসূচি এগিয়ে নেয়ারও আহ্বান জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

৩০ ডিসেম্বর কালো দিবস পালন করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট টাইম : ০৭:২৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯