ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্রের শুটিং শুরু নভেম্বরে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিতব্য বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের শুটিং এ বছরের নভেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ‘মুজিব বর্ষ ২০২০-২১’শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় এ ব্যাপারে মতৈক্য হয়েছে। খবর বাসস।

ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভূমি গবেষণার কাজে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। তাকে সহায়তা করবেন বাংলাদেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব পিপলু খান। উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে বেনেগাল শ্যাম বৈঠকে অংশ নেন।

বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। আর অতুল তিওয়ারী নির্বাচিত হয়েছেন পান্ডুলিপি লেখক।

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে এই ছবিটি নির্মিত হবে। এমন ঘোষণা উভয় দেশের প্রধানমন্ত্রীরা আগেই দিয়েছেন।

শ্যাম বেনেগাল বলেন, ‘এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করে দেব। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।’

তিনি জানান, পান্ডুলিপির আনুষঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে।

ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায় এবং পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চলচ্চিত্রের শুটিং শুরু নভেম্বরে

আপডেট টাইম : ১২:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯