ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান এবং সদস্য সচিব মোস্তাক আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটি ও সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর। এ উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি

আপডেট টাইম : ০৬:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯