ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

কুৎসিত মেয়েটি এখন মিস ইউনিভার্স

অনলাইন ডেস্ক : গায়ের রং কালো। চুল দেখলে আর দশজন নারীর মতো মনেই হয় না। দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনজিকে এসব কারণে ‘কুৎসিত’ বলতো তার দেশের একাংশ। হার না মানা সেই জোজিবিনি সৌন্দর্যের সংজ্ঞা পাল্টে দিয়ে ছিনিয়ে নিয়েছেন মিস ইউনিভার্স-২০১৯ সালের খেতাব।

সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরে আসার পর তুনজি একাধিকবার তার সেই পুরোনো দিনের বঞ্চনার কথা বলেছেন। রবিবার রাতে খেতাব জয়ের পরও বললেন, ‘আমি এমন একটি বিশ্বে বেড়ে উঠেছি, যেখানে আমার মতো মেয়েদের চামড়ার রং এবং চুলের কারণে সুন্দরীদের কাতারে ফেলা হয় না। কেউ কেউ তো কুৎসিতও বলে। আমি মনে করি আজ থেকেই এটা থামানোর সময়।’

যারা চেহারা নিয়ে হতাশায় ভোগেন তাদের প্রতিও বার্তা দিয়েছেন ‘সত্যিকারের’ এই সুন্দরী, ‘আমি চাই বাচ্চারা আমার দিকে তাকাক। আমার মুখ দেখুক। দেখাতে চাই আমাতেই ফুটে ওঠে তাদের মুখ।’

এদিন রাতে আটলান্টায় ২০১৮ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে তুনজির মাথায় মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন মিস পুয়ের্তোরিকো ম্যাডিসিন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

কুৎসিত মেয়েটি এখন মিস ইউনিভার্স

আপডেট টাইম : ০৮:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯