ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ভারত গেছেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বেঙ্গল বিজনেস কনক্লেভে অংশ নেবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ উদ্দেশে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিল্পমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ, শিল্প, বাণিজ্য ও এমএসএমই বিষয়ক মন্ত্রী ড. অমিত মিত্রের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি এ অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দিঘায় ১১ ও ১২ ডিসেম্বর এ ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ সভায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চ পর্যায়ের করপোরেট ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন কূটনীতিবিদ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, প্রযুক্তিবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

এছাড়া, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আওতাভুক্ত দেশগুলো থেকেও ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।

শিল্পমন্ত্রী ১১ ডিসেম্বর বেঙ্গল বিজনেস সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া, অংশগ্রহণকারী দেশগুলোর উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক সংলাপে অংশগ্রহণ করবেন তিনি।

এসব কর্মসূচিতে অংশগ্রহণের ফলে পশ্চিমবঙ্গসহ ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার হবে। পাশাপাশি ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বৃদ্ধি ও উদীয়মান শিল্পখাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী ১৩ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ভারত গেছেন শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯