ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

বিদেশে বাংলা নাচে বিজয় দিবস উদযাপন

বিনোদন প্রতিবেদক: সৃষ্টি কালচারাল সেন্টার বাংলার নাচ নিয়ে হাজির হয়েছে বিদেশে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে । বিদেশের মাটিতে বাংলার ঐতিহ্যবাহী নাচ, দেশাত্মবোধক গানের পাশাপাশি সৃজনশীল নাচ করবেন তারা।

এরইমধ্যে আট সদস্যের একটি দল নিয়ে নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন শিল্পীরা। বিজয় দিবসে কাঠমুন্ডুর নেপাল আর্মি অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশনায় অংশ নেবেন সৃষ্টির শিল্পীরা।

জানা গেছে, বিজয় দিবসের পরদিন পোখারায় ইয়ূথ ফেস্টিভ্যালে অন্যান্য দেশের শিল্পীদের পাশাপাশি আরও একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তারা। দেশের গানের সঙ্গে নাচ করার পাশাপাশি একক ভরতনাট্যম পরিবেশন করবেন সৃষ্টির দলপ্রধান আনিসুল ইসলাম হিরু।

তিনি বলেন, ‘নেপালের বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে নাচ করব আমরা। এটা আমাদের দেশের জন্য গর্বের। সেখানকার রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি দেশের সংস্কৃতিকে বিদেশে তুলে ধরার এই আয়োজন করেছেন।’

নেপালে দলনেতা হিরু ছাড়াও যাচ্ছেন ইয়াসমিন লাবণ্য, সানজিদা হোসেন, রুহুল আমিন, সুস্মিতা বসাক, রাজশ্রী বর্মণ, মুশফিকুর রহমান, জাহিদুল সানী।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সিউলে আরও একটি অনুষ্ঠানে যোগ দেবে সৃষ্টি। আন্তর্জাতিক মাইগ্রেশন ডে উপলক্ষে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের আমন্ত্রণে সেখানে পরিবেশনায় অংশ নেবেন আনিসুল ইসলাম হিরুসহ সৃষ্টির মোট পাঁচ শিল্পী। বাকিরা হলেন তামিমুল হক, সানজিদা হোসেন, রুহুল আমিন, তানজির আরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

বিদেশে বাংলা নাচে বিজয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৪:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯