ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিএফপিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র দুটি হলো- জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’।

ডিএফপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিনদিনের কর্মসূচির মধ্যে প্রতিদিন আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও ১৭ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ডিএফপি নির্মিত ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা কী করে আমাদের হলো’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘আমাদের মুক্তিযুদ্ধ’ প্রদর্শন করা হবে।

আগামীকাল ১৮ ডিসেম্বর একই স্থানে বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটায় ‘এ স্টেট ইজ বর্ন’, ডিএফপি নির্র্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘একাত্তরে গণহত্যা ও বধ্যভূমি’ এবং ডিএফপির অপর ছবি ‘ওদের ক্ষমা নেই’ প্রদর্শন করা হবে।

আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ডিএফপিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট টাইম : ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯