ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ : কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেসার ঝাই রিচার্ডসন। আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন রিচার্ডসন বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন পেসার কেন রিচার্ডসন।

বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে রিচার্ডসন বলেন, ‘আসলে এটা মেনে নেওয়া কঠিন। কারণ, বিশ্বকাপ তো আর প্রতিদিন আসে না। প্রতিদিন বিশ্বকাপে খেলার সুযোগও পাওয়া যায় না। তারপরও আমি কঠিন সত্যটি বলতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে হয়তো বিশ্বকাপের আগে সেরে উঠতে পারব। সেটার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞও ছিলাম। সম্ভাব্য সব কিছু চালিয়ে গিয়েছি। প্রতিদিন জিমে গিয়েছি। দৌড়েছি। ফিজিওর কাছে গিয়েছে। চিকিৎসা নিয়েছি। পুরো প্রক্রিয়ায় আমি আশাবাদী ছিলাম। কিন্তু হয়নি। আর কাঁধের ইনজুরি ভিন্ন। এটা ভিন্নভাবে আচরণ করতে পারে। আমি চালিয়ে যেতে পারতাম। কিন্তু দলকে আমি আমার সেরাটা দিতে পারতাম না হয়তো। সে কারণেই সরে যাওয়া।’

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষের সিরিজে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ঝাই রিচার্ডসন। আশা করা হচ্ছিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। সেরে উঠলেও তিনি বিশ্বকাপে দলকে শতভাগ দিতে পারবেন না মনে করে নিজেকে সরিয়ে নিয়েছেন।

২২ বছর বয়সী পেসার ঝাই রিচার্ডসনের ওয়ানডে অভিষেক হয়েছে ২০১৮ সালের জানুয়ারিতে। একই বছর টেস্টেও অভিষেক হয় তার। বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তিনি যুক্তরাজ্য সফর করবেন। বিশ্বকাপের পর তিনি অ্যাশেজ সিরিজেও খেলবেন।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১২টি ওয়ানডে খেলে ২৬.৩৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন রিচার্ডসন। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন। তাকে না পাওয়ার মানে হচ্ছে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে তাদের অন্যতম সেরা পেসারকে ছাড়া খেলতে হবে।

অস্ট্রেলিয়া দলে পেসার হিসেবে আরো আছেন প্যাট কামিন্স, নাথান কাল্টার-নীল, মিশেল স্টার্ক, জ্যাসন বেহরেনফোর্ড ও কেন রিচার্ডসন। আছেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়েনিসও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন

আপডেট টাইম : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯