ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

আ.লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির আজ শেষ বৈঠক

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফেরাম কার্যনির্বাহী কমিটির শেষ বৈঠক আজ। আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল আগামী শুক্রবার। এদিন আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তিন বছর মেয়াদী বর্তমান কমিটি। পরের দিন শনিবার গঠিত হবে দলটির নতুন নেতৃত্ব।

এর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির কার্যনির্বাহী সংসদের বিদায়ী সভা। সন্ধ্যা ৬টায় দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির বিগত তিন বছরের সফলতা-ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে দলের গঠনতন্ত্র সংশোধনীর খসড়া। অবহিত করা হবে কাউন্সিলের আয়োজনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা। অনুমোদন দেয়া হবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন। এছাড়া দল পরিচালনার ব্যাপারে আগামী নেতৃত্বের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিতে পারেন দলের সভাপতি।

আজকের সভায় নেতাদের সফলতা ও ব্যর্থতা নিয়েও আলোচনা হবে। নতুনদের জায়গা ছেড়ে দিতে বর্তমান কমিটির অনেকেই বিদায় নিচ্ছে বলে সূত্র জানায়। দলকে শক্তিশালী ও ঢেলে সাজানোর অংশ হিসেবে এ পরিবর্তন আনা হবে। অনেক প্রতিশ্রুতিশীল, বুদ্ধিদীপ্ত তরুণরা স্থান পেতে পারেন নতুন কমিটিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

আ.লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির আজ শেষ বৈঠক

আপডেট টাইম : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯