ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মেয়ের বাবা হলেন বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক : মেয়ের বাবা হলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তানিয়া হোসাইন। মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাপ্পা মজুমদার।

এদিকে নতুন অতিথি আসার আগেই কন্যার নাম ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। নতুন অতিথির নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বাপ্পা মজুমদার বলেন, ‘আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। মা ও কন্যা দুজনেই ভালো আছে।’

গত বছরের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। জুন মাসে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের এটি দ্বিতীয় বিয়ে। চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মেয়ের বাবা হলেন বাপ্পা মজুমদার

আপডেট টাইম : ১০:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯