ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

নতুন বছরে ব্যস্ততা কমাবে মেহজাবীন!

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহজাবীন চৌধুরী। সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়াও বিশেষ দিবস এলেই তার ব্যস্ততা যেন বেড়ে যায়। এই মূহুর্তে তিনি ভালবাসা দিবসের বেশ কিছু নাটকে কাজ করছেন।

এদিকে বিদায় ঘণ্টা বাজছে ২০১৯ সালের আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের পরিকল্পনা করে ফেলেছেন। আর সেই পরিকল্পনা থেকে বাদ যাননি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। নতুন বছরে নতুন আঙ্গিকে মেতে উঠবেন অভিনেত্রী। জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা।

তিনি বলেন, চলতি বছরটি আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। অসংখ্য নাটকের কাজ করেছি এই বছরে। ব্যস্ততার পরিমাণ এত বেশি ছিল যে, আমি আমার পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি। সেইজন্য পরিকল্পনা করেছি নতুন বছরে একটু ব্যস্ততা কমাবো। আগামী বছর কাজের পরিমাণ কম হবে, ফ্যামিলিকে সময় দিতে চাই। তাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে চাই, সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই।

তিনি আরও বলেন, নতুন বছর আমাদের ইন্ড্রাস্টি আরো ভালো করবে এটাই আমার প্রত্যাশা থাকবে। কাজের মান, বাজেট সব কিছু ভালো হবে।

এদিকে চলতি বছরে মেহজাবীনের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন উঠে। চারিদিকে শোনা যায়, আগামী বছরেই হয়তো বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এখনই বিয়ে করার ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, নতুন বছরে বিয়ের পরিকল্পনা নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

নতুন বছরে ব্যস্ততা কমাবে মেহজাবীন!

আপডেট টাইম : ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯