ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু নিয়ে রিপোর্ট করা হাসপাতালগুলোতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪০ জন। এরমধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ৯৪ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় (২১ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২২ ডিসেম্বর সকাল ৮টা) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। আর একইসময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪১ জন।

রবিবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নতুন ভর্তি হওয়া ১৯ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি, ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন আর রাজধানী ঢাকার বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন। একইভাবে ছাড়পত্র নেওয়া ৪১ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২৫ জন আর ঢাকার বাইরে ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৬ জন।

অপরদিকে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০২ জন, তবে গতমাসে এ সংখ্যা ছিল চার হাজার ১১ জন। তবে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি ডিসেম্বরে এখনও রোগী সংখ্যা বেশি। গত বছরের ডিসেম্বরে রোগী ছিল ২৯৩ জন। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২০৯ জন, অপরদিকে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৮০৩ জন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৬টি মৃত্যুর মধ্যে ২২৩টি পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন

আপডেট টাইম : ০৭:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯