ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

নুরের ওপর হামলায় তীব্র নিন্দা জানাল ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতের এনআরসি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি নিন্দা জ্ঞাপন করেন।

ফখরুল বলেন, ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

নূরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ভারতের এনআরসি নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার বেলা পৌনে ১টার দিকে ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৩২ জন আহত হন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে জানা গেছে।

হামলায় আহত ভিপি নুরসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকি ২৮ জনকে চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ভিপি নুরুল হক নুরু ছাড়া ঢামেকে ভর্তি পাঁচজন হলেন- আমিনুল হক, সোহেল, নাজমুল, ফারাবী ও নাজমুল হক। তাদের মধ্যে ফারাবীকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম। হামলার সাত ঘণ্টা পর নুরকে দেখতে হাসপাতালে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলায় তীব্র নিন্দা জানাল ফখরুল

আপডেট টাইম : ১২:২৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯