ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

আর সিনেমা বানাবো না: মাসুদ পথিক

বিনোদন প্রতিবেদক:‘একজন মাসুদ পথিক হয়তো আর সিনেমা নির্মাণে থাকবে না। কিন্তু এই মা, মাটি এবং দেশ থাকবে, আপনারা থাকবেন। এই সিনেমায় এসবের সত্যিকারের বাস্তবতা ও চেতনা চিহ্নই আঁকা হয়েছে। সো, বিবেচনা করুন। ‘মায়া’কে মুক্তি দিবেন, নাকি অন্ধকারে বন্দী করে রাখবেন??’বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী একজন পরিচালক মাসুদ পথিক। গীতিকার ও কবি হিসেবেও তার খ্যাতি রয়েছে। সিনেমা বানিয়ে তিনি জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘মায়া দ্য লস্ট মাদার’ নামে একটি সিনেমা।

কিন্তু এই সিনেমা মুক্তির ব্যাপারে নানা বাধা ও ষড়যন্ত্রের মোকাবিলা করতে হচ্ছে তাকে। সেসব হতাশার কথাই অভিমানী পরিচালক তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে।

মাসুদ পথিক লিখেছেন, ‘সিনেমা রিলিজ করতে এসে বুঝছি বাংলা সিনেমা কেন আগাচ্ছে না। আর ষড়যন্ত্র কাকে বলে!! ‘মায়া দ্য লস্ট মাদার’ যাতে হল (প্রেক্ষাগৃহ) না পায়, তার জন্য একটা গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।’

‘আরে ভাই, এটা কোনো ব্যক্তিগত সিনেমা নয়। এই সিনেমা আপনারই। আপনার আমার আত্মপরিচয়ের বিষয় নিয়ে নির্মিত। নিজেকে নিজেই খুন করতে চান?’
কসম, আমি সিনেমা দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো না। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ যতই জাতীয় পুরস্কার পাক, আমি দুই লাখ টাকাও পাইনি। ফাকে আমার বাপের দুই বিঘা জমি চলে গেছে। ‘মায়া’ও তাই করছে।’

‘বিশ্বাস, সে আপনার এবং আপনাদের একান্ত বিষয়। তবে আমি বোধ করি, আর সিনেমা বানাবো না। বানানো সম্ভব নয়। এত ষড়যন্ত্র ফেস করে বেঁচে থাকাই কি সম্ভব এই সমাজে?? এই প্রশ্ন নিজের কাছেই?’

‘আহারে আমার ‘মায়া’, কান্না পাচ্ছে, খুব!’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

আর সিনেমা বানাবো না: মাসুদ পথিক

আপডেট টাইম : ১২:২৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯