ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

শাকিব খানের বাসার ইট-পাথর গুড়িয়ে দিল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: নকশাবহির্ভূত ভবন নির্মাণের কারণে জরিমানা গুনতে হয়েছিল চিত্রনায়ক শাকিব খানকে। এবার নির্মাণাধীন ভবনের সামনে অরক্ষিতভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে এসব নির্মাণ সামগ্রী নষ্ট করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাজধানীর নিকেতনে বায়ুদূষণ রোধে ডিএনসিসি পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত শাকিব খানের ভবনের নির্মাণ সামগ্রী গুঁড়িয়ে দেয়।

সকালে উত্তরার নিকেতন এলাকার ২ নম্বর গেটের ৮ নম্বর সড়ক থেকে অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানটির নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

এ সময় নিকেতনের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কের ১ নম্বর বাসার সামনে অরক্ষিত অবস্থায় নির্মাণ সামগ্রী পাওয়া যায় ৷ পরিবেশ দূষণের দায়ে করপোরেশনের গাড়ি দিয়ে এসব গুঁড়িয়ে দেয়া হয়। ১০ তলা এই ভবনটির মালিক চিত্রনায়ক শাকিব খান।

এর আগে গত ১৮ নভেম্বর এই ভবনটিতে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নকশাবহির্ভূত ভবন নির্মাণের দায়ে ভবনের অতিরিক্ত অংশ অপসারণ এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শাকিব খানের বাসার ইট-পাথর গুড়িয়ে দিল ডিএনসিসি

আপডেট টাইম : ১০:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯