ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

কঙ্গনার চোখে ২০১৯ সালে বলিউডের সেরা কারা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অকপটে মনের কথা বলতে কখনও দ্বিধাবোধ করেন না। সারাবছরই ইতিবাচক ও নেতিবাচক উভয় কারণে খবরের শিরোনামে পাওয়া যায় তাকে। ২০১৯ সালে তার ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’’ ও ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ বক্স অফিসে সফল হয়েছে। তিনিও প্রশংসা কুড়িয়েছেন।

তবে নিজেকে নয়, অন্য অভিনয়শিল্পীদের এ বছরের সেরা মনে করেন কঙ্গনা। তার বোন রঙ্গোলি চান্ডেল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কয়েকটি পোস্টে সেসব মতামত জানিয়েছেন। বিভিন্ন ছবিতে রণবীর সিং (গালি বয়), ভূমি পেডনেকর (সঞ্চিরিয়া, সান্ড কি আঁখ, বালা) ও ভিকি কৌশলের (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক) ভূয়সী প্রশংসা করেছেন কঙ্গনা। তার চোখে ২০১৯ সালের সেরা এই তিনজন।

পাশাপাশি ম্রুনাল ঠাকুর (সুপার থার্টি, বাটলা হাউস) ও রাধিকা মদনের (মর্দ কো দর্দ নাহি হোতা) মতো নবীন প্রতিভাবানদের কাজের প্রশংসা করতে ভোলেননি ‘কুইন’ তারকা।

টুইটে রঙ্গোলি লিখেছেন, “বছরের শেষ প্রান্তে এসে অনেকেই কঙ্গনার কাজের তালিকা করছেন। এ অবস্থায় তার কাছে জানতে চেয়েছিলাম, কার কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে। সে আমাকে প্রথমেই ভূমি পেডনেকরের কথা বলেছে। তার মতে, ‘সঞ্চিরিয়া’ ছবিতে ভূমির অভিনয় অসাধারণ। এছাড়া ম্রুনাল ঠাকুর ও রাধিকা মদনের কথা বিশেষভাবে উল্লেখ করেছে কঙ্গনা। তার মন্তব্য, এই মেয়েরা সত্যিকার অর্থেই প্রতিভাবান। আগামীতে তারা অনেকদূর যাবে।”

অভিনেতাদের মধ্যে কঙ্গনা মনে করেন, রণবীর সিং-ভিকি কৌশল-সিদ্ধান্ত চতুর্বেদি এ বছর সেরা নৈপুণ্য দেখিয়েছেন। তাই তাদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

এদিকে কঙ্গনার নতুন ছবি ‘পাঙ্গা’র ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। এতে তাকে দেখা যাবে একজন মায়ের চরিত্রে, যিনি দেশের হয়ে কাবাডি মাঠে নামার স্বপ্ন দেখেন। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৪ জানুয়ারি।

কঙ্গনার হাতে আরও আছে তামিলনাড়ুর প্রয়াত অভিনেত্রী-রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’।

এখন হিমাচল প্রদেশে নিজের জন্মভূমিতে অবসর কাটাচ্ছেন কঙ্গনা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ইংরেজি নববর্ষ কাটাতে বাড়িতে গেছেন তিনি। বরফে দারুণ আনন্দে সময় কাটছে তাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

কঙ্গনার চোখে ২০১৯ সালে বলিউডের সেরা কারা

আপডেট টাইম : ০১:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯