ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফোর্বসের বিরুদ্ধে কঙ্গনার আইনি নোটিশ

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ফোর্বস ইন্ডিয়ার বার্ষিক জরিপ। এতে ১০০ তারকার নামের তালিকায় ৭০তম বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার আয় দেখানো হয়েছে ১৭.৫০ কোটি রুপি। কিন্তু এই জরিপে মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডেল। শুধু তাই নয়, ফোর্বস ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রাঙ্গোলি চান্ডেল ফোবর্স কর্তৃপক্ষকে কঙ্গনার আয়ের হিসাব প্রমাণ করতে বলেছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে। এদিকে আইনি নোটিশের ছবি টুইটারে পোস্ট করে রাঙ্গোলি জানান, তারা যদি আমার কথা ভুল প্রমাণ করতে পারে তবে আমি জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করব।

অন্য এক টুইটে রাঙ্গোলি লিখেন, ‘ফোর্বস এক নাম্বারের প্রতারক। আমি তাদের চ্যালেঞ্জ করছি, তারা তারকাদের যে আয়ের তালিকা প্রকাশ করেছে, সেখান থেকে একজন তারকার আয় প্রমাণ করে দেখাক। এই জরিপে উল্লেখিত আয়ের চেয়ে বেশি ট্যাক্স দেয় কঙ্গনা।’

২০১৮ সালের অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই জরিপ করা হয়েছে। আয়ের পাশাপাশি তারকা খ্যাতি, ব্র্যান্ড ভ্যালু, মিডিয়ায় আলোচনাসহ নানা বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি হয়েছে। এজন্য অনেকের আয় বেশি হলেও তালিকায় নিচে, আবার আয় কম করেও শুধু তারকাখ্যাতির কারণে উপরের দিকে স্থান পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফোর্বসের বিরুদ্ধে কঙ্গনার আইনি নোটিশ

আপডেট টাইম : ১১:২২:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯