ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

‘লাল টিপ’ দিয়ে বছর শুরু করলেন আসিফ আাকবর

বিনোদন ডেস্ক : ‘সিল্কি সিল্কি আজকে যে তোর শ্যাম্পু করা চুল/ তার মাঝেতেই দুলছে কানে ছমক ছমক দোল/ ঠোঁটের কোণে লিপস্টিকটাও দারুণ ফুটেছে/ একটাই অভাব শুধু রে/ তোকে টিপে হেবি লাগে রে/ লাল টিপে হেবি লাগে রে’— এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন শ্রী প্রীতম। সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটি যৌথভাবে গেয়েছেন আসিফ আকবর ও জেমি ইয়াসমিন।

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে শেষ করেছেন ২০১৯ সাল। পাওয়া না পাওয়ার হিসাবের ডায়েরি বন্ধ করে নতুন বছরের যাত্রা শুরু করেছেন এই শিল্পী। এর সূচনা হয়েছে তার গাওয়া ‘লাল টিপ’ গানের মধ্য দিয়ে। থার্টি ফাস্ট নাইটে মুক্তি পেয়েছে গানটি।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে একঝাঁক নৃত্যশিল্পীর পাশাপাশি উপস্থিত হয়েছেন আসিফ আকবরও। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

এ গান প্রসঙ্গে আসিফ বলেন, ‘‘প্লিজ, কেউ ভিউ বিষয়ক চাপ নেবেন না। ব্যবসায়ীক কারণে চটুল ঘরানার গান প্রযোজকদের বেশি পছন্দ। অর্থনীতির ব্যাপারে আঁতলামি চলে না, তবু চেষ্টা করেছি সুন্দর কথা, সুরের গান করার। যে গান শ্রোতারা গ্রহণ করবে সেই গানই ভালো গান বলে মনে করি। ‘লাল টিপ’ তেমনি একটি গান। নতুন বছর ‘লাল টিপ’ দিয়ে শুরু হলো।’’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘লাল টিপ’ দিয়ে বছর শুরু করলেন আসিফ আাকবর

আপডেট টাইম : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০