ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

ঢাকা ও চট্টগ্রামের জিপি সেন্টারে টনিক বুথ চালু করল গ্রামীণফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা ও চট্টগ্রামের ৮টি গ্রামীণফোন সেন্টারে (জিপিসি) টনিক বুথ চালু করেছে গ্রামীণফোন। গ্রামীণফোন গ্রাহকরা উল্লেখিত যেকোনো জিপি সেন্টারে স্থাপিত টনিক বুথগুলো থেকে বিনামূল্যে রক্তচাপ, রক্তে চিনির মাত্রা, নাড়ি পরীক্ষা ও ওজন পরীক্ষা করাতে পারবেন।

এছাড়াও, গ্রাহকরা ১২৯ টাকায় ২ জিবি+ ২জিবি (বিনামূল্যে) গিগাবাইট বিশেষ ইন্টারনেট ডাটা প্যাক কিনতে পারবেন এবং গ্রাহকরা টনিক সেবা সাবস্ক্রাইব করা মাত্রই পাবেন দারুণ উপহার। এছাড়া প্রতি মঙ্গলবার গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজ ও ধানমন্ডিতে অবস্থিত জিপি সেন্টারে গ্রাহকরা টনিক বুথ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
ঢাকায় টনিক বুথ সেবা পাওয়া যাবে জিপি হাউজ, গুলশান, মিরপুর, ধানমন্ডি, মতিঝিল ও ফার্মগেটে অবস্থিত মোট ৬টি জিপি সেন্টারে। এছাড়াও, চট্টগ্রামে জিইসি ও আগ্রাবাদে অবস্থিত জিপি সেন্টারগুলোতেও পাওয়া যাবে এ সেবা।

এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি মানুষেরই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার রয়েছে। গ্রাহকদের জন্য আমরা এ সেবা নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যার মাধ্যমে টনিক বুথ থেকে আমাদের গ্রাহকরা বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করাতে পারে। এছাড়াও, গ্রামীণফোন সর্বদা এর গ্রাহকদের সর্বোত্তম সেবাদানের চেষ্টা করে এবং অন্যান্য জিপিসি’তেও আমাদের টনিক বুথ সেবা বিস্তৃতের পরিকল্পনা রয়েছে যেনো আরও বেশি মানুষ বিনামূল্যে এ সেবা গ্রহণ করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে গ্রামীণফোন এবং টেলিনর হেলথ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, বিজনেস সার্কেল ঢাকার সার্কেল বিজনেস হেড মোহাম্মদ মোল্লাহ নাফিজ ইমতিয়াজ, হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান, ঢাকার সার্কেল রিটেইল হেড মোহাম্মদ শাহনূর রহমান এবং টেলিনর হেলথের সিটিও কিথ ডি আলউইস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

ঢাকা ও চট্টগ্রামের জিপি সেন্টারে টনিক বুথ চালু করল গ্রামীণফোন

আপডেট টাইম : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯