ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে ৬০ হাজার টাকা

অর্থনেতিক প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে অব্যাহত দাম বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আজ রোববার (৫ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজার ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৩৬১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৮ হাজার ২৮ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৩ হাজার ১২ টাকা।

এদিকে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ৪০ হাজার ২৪১ টাকা আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।
এর আগে গত ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর কথা বলেছিল সংগঠনটি।

ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ৫৯ হাজার ১৯৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে ৬০ হাজার টাকা

আপডেট টাইম : ১২:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০