ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপিকে তৃতীয় জোট গঠনের পরামর্শ ন্যাপের

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ:বিএনপিকে তৃতীয় জোট গঠনের পরামর্শ দিয়েছে তাদের অন্যতম মিত্র ও ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্সকালভার্ট রোডে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপিকে এই পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি নিজেই তাদের এই সিদ্ধান্তের কথা জানান।

অ্যাডভোকেট আজহারুল ইসলাম বলেন, ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বামসহ অন্যান্য দলগুলো নিয়ে বিএনপির নেতৃত্বে তৃতীয় জোট গঠন করা। যার নাম হবে ‘বৃহত্তর ঐক্যজোট’। এই জোটের নেতৃত্বে থাকবে বিএনপি। সরকার পতনের জন্য এই জোট গঠন করা দরকার। কারণ সরকার পতন মানে গণতন্ত্রের মুক্তি ও খালেদা জিয়ার মুক্তি। তাই বিএনপির উচিত হবে তৃতীয় জোট গঠন করা।

প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে ন্যাপ চেয়ারম্যান বলেন, বর্তমান মৌসুমে ইরি-বোরো ধান বাজারে বিক্রি হচ্ছে প্রতিমণ ৪০০ থেকে ৪৩০ টাকা। কিন্তু কৃষক ভাইদের উৎপাদন খরচ লাগছে প্রতিমণে প্রায় ৭০০ টাকা। উৎপাদিত ধান প্রচুর ক্ষতিতে তাদের বিক্রি করতে হচ্ছে। এ অবস্থায় কৃষক সমাজ একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার ওপর ভারত থেকে চাল আমদানি করে ধানের দাম আরও কমিয়ে দেয়া হয়েছে। কাজেই ভারত থেকে চাল আমদানি বন্ধ করা হোক এবং উৎপাদিত ধানের সরকারি ক্রয় মূল্য সর্বনিম্ন ৭৫০ টাকা করা হোক বলে দাবি করেন তিনি।

ন্যাপরে স্থায়ী কমিটির বৈঠকে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে শাহারুল হক পান্না, আলহাজ্ব নুরুল আমিন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মো. আবীদ আলী, এহসানুল হক সামীম, অ্যাডভোকেট আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

বিএনপিকে তৃতীয় জোট গঠনের পরামর্শ ন্যাপের

আপডেট টাইম : ১২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯