ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

দীপিকার সিনেমা বয়কটের ডাক

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পরবর্তী সিনেমা ‘ছাপাক’। আগামী ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এদিকে সিনেমাটি বয়কটের আহ্বান জানানো হয়েছে ‘নরেন্দ্র মোদি ফ্যান’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। এছাড়া একাধিক ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকেও এই আহ্বান জানানো হয়।

‘নরেন্দ্র মোদি ফ্যান’ টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে: ‘কে টুইটে লিখেন, ‘‘ছাপাক’ সিনেমার বদলে ‘তানাজি’ সিনেমাটি দেখুন। তার (দীপিকা পাড়ুকোন) সম্পর্কে কথা বলা ও তার সিনেমা দেখা বন্ধ করুন।’’ এই অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করা হয়েছে। প্রত্যেক টুইটে হ্যাশট্যাগ দিয়ে ‘বয়কটছাপাক’ লেখা হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) মুখোশধারীদের হামলার পর শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। গতকাল মঙ্গলবার জেএনইউতে বিক্ষোভকারীদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন এই অভিনেত্রী। তারপরই দীপিকার সিনেমা বয়কটের ডাক আসে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হলের ফি বৃদ্ধির প্রতিবাদে গত রোববার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় মুখ ঢেকে কিছু ব্যক্তি শিক্ষার্থীদের উপর আচমকা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন।

আন্দোলনকারীদের দাবি, এভিবিপি সমর্থকরা এই হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিতিতেই লাঠি, রড, হাতুড়ি নিয়ে ঘুরছে তারা। মুখোশ পরে ইট ছুড়ছে। হলে ঢুকে ছাত্রদের মারছে বলেও ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সরব হয়েছেন বলিউড, টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী।

এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে ‘ছাপাক’ সিনেমার গল্প গড়ে উঠেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি ফক্স স্টুডিওর সঙ্গে এই সিনেমা প্রযোজনাও করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দীপিকার সিনেমা বয়কটের ডাক

আপডেট টাইম : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০