ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

আরও একটি ছবিতে জুটিবদ্ধ শাকিব-মিতু

বিনোদন প্রতিবেদক: গত বছরের সেপ্টেম্বরে ‘আগুন’ ছবিটি দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খান এবং ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ জাহারা মিতু। এটি এই মডেল ও অভিনেত্রীর অভিষেক ছবি। ‘আগুন’-এর পরিচালক বদিউল আলম খোকন।

তবে গত অক্টোবরে ছবির প্রযোজক এনামুল হক আরমান অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হওয়ায় তখন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ‘আগুন’-এর কাজ। ছবিটির কাজ এখনও অনেকটাই বাকি। মুক্তির সময়ও অনিশ্চিত। কারণ প্রযোজক ও যুবলীগ নেতা এনামুল হক আরমান এখনও জেলে।

এই অনিশ্চয়তার মাঝে নতুন খবর হলো, প্রথম ছবির কাজ শেষ হওয়ার আগে আরও একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও জাহারা মিতু। নাম ঠিক না হওয়া সে ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এই পরিচালকের সঙ্গে এর আগে বেশ কয়েকবার কাজ করেছেন শাকিব খান। তবে জাহারা মিতু প্রথম।

নতুন ছবি প্রসঙ্গে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘ছবির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। খুব শিগগিরই সেটা হাতে আসবে। শাকিব ও মিতুর সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ছবির নামসহ শিল্পীদের নাম ঘোষণা করা হবে।’

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় শাকিব খানের শেষ ছবি ‘ক্যাপ্টেন খান’। সেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে ছিলেন তার ধারাবাহিক কয়েকটি ছবির নায়িকা শবনম বুবলী। ছবিতে দ্বৈত ভূমিকায় ছিলেন শাকিব খান। আরও ছিলেন সম্রাট, অমিত হাসান, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার আশিষ বিদ্যার্থীসহ অনেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আরও একটি ছবিতে জুটিবদ্ধ শাকিব-মিতু

আপডেট টাইম : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০