ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

রুনা খানের জন্মদিনে ছোট পর্দার একঝাঁক তারকা অভিনয়শিল্পী

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। গতকাল শনিবার ছিল এ অভিনেত্রীর জন্মদিন। সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন এই অভিনেত্রী।

দিন শেষে এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে তার বাসায় হাজির হয়েছিলেন ছোট পর্দার একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—সুবর্ণা মুস্তাফা, আজমেরী হক বাঁধন, তানভীন সুইটি, শবনম ফারিয়া, নাদিয়া আহমেদ, বন্যা মির্জা, আশনা হাবিব ভাবনা, খালেদা আক্তার কল্পনা, পরিচালক চয়নিকা চৌধুরী, কণ্ঠশিল্পী সোমনুর কোনাল সহ অনেকে।

রুনার জন্মদিনে এই বিশেষ আয়োজনের বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, সবাই মিলে কেক কাটছেন তারা। জন্মদিনে প্রিয় সহকর্মীদের কাছে পেয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা। তারপর ভূরিভোজ ও জমকালো আড্ডা জমে। পাশাপাশি ফটোসেশনে মেতে উঠেন বলেও জানা গেছে।

ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন রুনা খান। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো—‘গহিন বালুচর’, ‘হালদা’, ‘ছিটকিনি’, ‘কালো মেঘের ভেলা’, ‘সাপলুডু’। ‘হালদা’ সিনেমায় অভিনয় করে ২০১৭ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন রুনা খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

রুনা খানের জন্মদিনে ছোট পর্দার একঝাঁক তারকা অভিনয়শিল্পী

আপডেট টাইম : ০২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০