ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী’আ. লীগের প্রার্থী মোছলেম উদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘খুবই সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ আসনের ১৭০ কেন্দ্রের সবগুলোতেই ভোট হচ্ছে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে।

নির্বাচনে ছয় প্রার্থী অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

গত বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর পর ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদণ্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।

মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী’আ. লীগের প্রার্থী মোছলেম উদ্দিন

আপডেট টাইম : ০১:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০