ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান

মিথিলার বোন মিশৌরী আবারো অভিনয়ে

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ছোট বোন মিশৌরী রশিদ। দীর্ঘ দিন ধরে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি। নাটকেও অভিনয় করেছেন। এবার গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন।

আজ সোমবার নগরীর নিউ মার্কেটে ‘শিরোনামহীন’ নামে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন মিশৌরী।

এ অভিনেত্রী বলেন, ‘শুরুটা পারিবারিকভাবে হলেও এখন নিজের ইচ্ছায় অভিনয় করছি। মুঠোফোন কোম্পানিসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছি। বছর খানিক আগে সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম। সেটাই ছিল প্রথম। তারপর অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। এখন আবার নিয়মিত কাজ শুরু করেছি।’

শুধু মডেলিং কিংবা অভিনয়ই নয়, ক্যামেরার পেছনে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী। সবকিছু সামলে পড়াশোনাও ঠিক রেখেছেন তিনি। বর্তমানে নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক পড়ছেন এই অভিনেত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

মিথিলার বোন মিশৌরী আবারো অভিনয়ে

আপডেট টাইম : ১০:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০