ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

এবারো নারী দিবসে থাকছেন তারা

বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। নারী দিবস উপলক্ষে গত কয়েক বছর ধরে ‘প্রেরণায় নারীর গল্প’ বিষয়বস্তু নিয়ে তিনটি নাটক প্রচার করে। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে এবারো এ আয়োজন করেছে চ্যানেলটি।

প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে নির্মিত হবে তিনটি নাটক। এবারো এ নাটকগুলো পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত। এ উপলক্ষে গতকাল সোমবার নগরীর কারওয়ান বাজারে অবস্থিত আরটিভি কার্যালয়ে এ নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। অন্যদিকে স্বাক্ষর করেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও প্রীতি দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভি হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ, প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু।

সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরাই প্রথম নারী দিবসকে সামনে রেখে বড় ধরনের আয়োজন, যেমন: আলোকিত নারী সম্মাননা প্রদান করি। আরটিভির অনুষ্ঠান পরিকল্পনায় আমরা সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। বর্তমান নারীরা ক্রমশ অগ্রসরমান। তার প্রতিফল আমরা সমাজ বাস্তবতায় দেখতে পাচ্ছি। নারীদের এমন কিছু গল্প আছে যা সমাজের সবার জন্য অনুকরণীয়। সেই সব গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াসে এই আয়োজন করছি।’

তবে এই নাটক তিনটির গল্প এখনো নির্বাচন করা হয়নি। এজন্য প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া নারীদের গল্প ৭০০ শব্দের মধ্যে লিখে পাঠানোর আহ্বান জানিয়েছে আরটিভি কর্তৃপক্ষ। আগামী ২০ জানুয়ারির মধ্যে rtvprogram@rtvbd.tv এই ঠিকানায় গল্প পাঠাতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এবারো নারী দিবসে থাকছেন তারা

আপডেট টাইম : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০