ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

২২ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। বয়স এখন ৭৫। জীবনের এই পর্যায়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। কনে ৪৯ বছর বয়েসি অভিনেত্রী দোলন রায়। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন তারা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। এ সময় ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন গুণী পরিচালক ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন, অভিনেত্রী দোলনের ভাই দুর্গাশীষ প্রমুখ।

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর রেজিস্ট্রি বিয়ের মধ্য দিয়ে দোলনকে আইনি স্বীকৃতি দিলেন দীপঙ্কর দে। তারা যখন লিভ-ইন শুরু করেন, তখন এর এতটা প্রচলন ছিল না। দুজনের বয়সের ব্যবধানও অনেক। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে। শুনতে হয়েছিল কটূ কথা।
সেই তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গে দোলন বলেন, ‘ওই সময় পাপারাৎজিদের মুখ থেকে যেসব কথা শুনেছি, তা বোধ হয় কোনো প্রথম সারির নায়িকাকেও শুনতে হয়নি। রাস্তায় চলার সময় গাড়ির কাচ পর্যন্ত ইট মেরে ভেঙে দেয়া হয়েছিল।’

এত বাধা-বিপত্তির পরও সম্পর্ক টিকিয়ে রাখা প্রসঙ্গে দোলন বলেন, ‘সততা। পরস্পরের প্রতি নির্ভরতা আর বিশ্বাস। দীপঙ্কর এত বড় অভিনেতা হওয়ার পরও আমার ওপর কিছু চাপিয়ে দেয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২২ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন দীপঙ্কর দে

আপডেট টাইম : ১০:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০