ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আতিকুল কল্যাণপুর থেকে গণসংযোগ করবেন আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রোববার কল্যাণপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন।

আজ রোববার বেলা ১১টায় কল্যাণপুরের খাজা মার্কেট থেকে তিনি ১০ম দিনের মতো গণসংযোগ শুরু করবেন।

মেয়র প্রার্থী আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, রোববার কল্যাণপুরের খাজা মার্কেট থেকে পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, মধ্যে পাইকপাড়া,গাবতলী, গোলারটেক, মাজার রোড,দারুস সালাম, লালকুঠিসহ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন আতিকুল ইসলাম।

এর আগে গত ১০ জানুয়ারি থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় রোববার ১০ম দিনের মত গণসংযোগ পরিচালিত হবে।

প্রসঙ্গত, নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয়

আতিকুল কল্যাণপুর থেকে গণসংযোগ করবেন আজ

আপডেট টাইম : ০২:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০