ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

তাবিথ আউয়ালের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের বিপুল ভোটে তাবিথ আউয়াল বিজয়ী হবেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর-৬ এলাকায় তাবিথের নির্বাচনী প্রচারণার ১১তম দিনে গণসংযোগে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসেছি। এ নির্বাচনে ঢাকাবাসীর ধানের শীষের জন্য তাবিথ আউয়ালের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এতে আমরা মনে করছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির জন্য জন্য ‘চ্যালেঞ্জ’ আখ্যায়িত করেন ফখরুল। তিনি বলেন, আমরা এ নির্বাচনকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ নির্বাচন জনগণকে সম্পৃক্ত করবার আন্দোলন হিসেবে আমরা নিয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় তাহলে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি এবং নগরবাসীর নাগরিক যে কষ্ট, তা থেকে মুক্তির জন্য তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচি প্রচারে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং তাবিথ আউয়ালের ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

ভোটের তারিখ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তারিখ পরিবর্তনে তারা নিজেদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে। কারণ তাদের আগেই দেখা উচিত ছিল সরস্বতী পূজার বিষয়টি। এ নির্বাচন কমিশন অযোগ্য। জাতীয় নির্বাচনেও একই ঘটনা ঘটিয়েছিল। আমরা মনে করি, নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত উপেক্ষা করে ধানের শীষে তাবিথ বিজয়ী হবে।’

নির্বাচনে বিএনপির উদ্দেশ্য প্রসঙ্গে ফখরুল বলেন, এ নির্বাচনের মধ্যদিয়ে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনেরর পক্ষে নিয়ে যেতে চায়।
পরে তাবিথকে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট চাইতে লিফলেট বিতরণ শুরু করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

তাবিথ আউয়ালের পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছেন ফখরুল

আপডেট টাইম : ০৩:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০