ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অ্যাপোলোতে ভর্তি মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রী মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাত ১টার দিকে তাদেরকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার বাংলা ট্রিবিউনকে একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান থেকে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে। তাই আমরা তাদের নাম পরিচয় প্রকাশ করতে পারছি না।’

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক বলেন, ‘রাত ১টার দিকে তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অর্থোপেডিক সমস্যা আছে। শনিবার অর্থোপেডিক কনসালটেন্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। এই রোগীদের কারও কারও স্পাইনাল কডে ফ্র্যাকচার আছে।’

হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, আহত আরও রোগী আমাদের এখানে আসতে পারে।
হাসপাতালের কেউই গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।

প্রসঙ্গত, বুধবার (৮ মে) ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

অ্যাপোলোতে ভর্তি মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রী

আপডেট টাইম : ০১:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯