ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

স্বামী দীপঙ্করকে ফিরে পেলেন অভিনেত্রী দোলন

বিনোদন ডেস্ক: বিয়ের পরের দিনই স্বামী হাসপাতালে ভর্তি হলে একজন নারীর মনের অবস্থা কেমন হয় তা আর বলার অপেক্ষা রাখে না। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দোলনের জীবনে এমনই ঘটনা ঘটেছিলো। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ৭৫ বছর বয়সী দীপঙ্কর।

বিয়ের পরের দিন শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। আর ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন দোলন। ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা দীপঙ্কর দে কে নেওয়া হয় আইসিইউতে। গত শনিবার তাকে জেনারেল বেডে দেওয়া হয়।

অবশেষ সব শঙ্কা কাটিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন এই বর্ষীয়ান অভিনেতা। সোমবার সন্ধ্যায় তাকে সল্টলেকের আমরি হাসপাতাল ছুটি দেওয়া হয়। স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে খুশি দোলন।

জানা গেছে, এখন স্বাভাবিক ভাবেই খেতে পারছেন দীপঙ্কর। তবে আগামী সপ্তাহে আবারও পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে তাকে। এমনটাই পরামর্শ দিয়েছেন তার চিকিত্সক ডাঃ অংশুমান মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সী দীপঙ্কর দে দীর্ঘদিন ধরেই অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন। অবশেষে আইনি স্বীকৃতি পেল তাদের ‘সম্পর্ক। কলকাতার এক রেস্টুরেন্টে বসেছিল বিয়ের আসর। সেখানে কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

স্বামী দীপঙ্করকে ফিরে পেলেন অভিনেত্রী দোলন

আপডেট টাইম : ০২:১৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০