ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাবিথের সমর্থকদের।

তারা জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তাবিথ আওয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসেও পড়ে। এতে আহত হন তাবিথের কয়েকজন প্রচারকর্মী।

বিএনপির এ মেয়র প্রার্থীর সমর্থকদের অভিযোগ, ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে।

তবে হামলার পরও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ। নেতাকর্মীদের শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, আমরা গণসংযোগ যেটা, আমাদের ভোটারদের কাছে যাচ্ছি, প্রতিনিয়ত সেটা বজায় রাখবো। আমরা কোনো ভয়-ভীতি বা হামলায় পিছু হটবো না।

তিনি বলেন, আমরা ইতিবাচকভাবে গণসংযোগ শুরু করেছিলাম। পেছন থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে মারা হয়েছে। আমার সাথে যারা সহকর্মী ছিল তাদেরও মারা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, হামলাটা আমাদের পুলিশ কর্মকর্তাদের সামনে হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই তাদের দায়িত্ব পালন করার জন্য, একইভাবে তাদের অনুরোধ করি- তারা নিজের চোখে হামলাকারীকে দেখেছেন, এই এলাকারই ঠেলাগাড়ি মার্কা কাউন্সিলর প্রার্থী মাসুম হামলা করেছেন। তারা যেন মাসুমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন।

তাবিথ বলেন, আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিচ্ছি আবারও। এরকম কোনো হামলা, বিশেষ করে আমার ওপর আঘাত করে আমার মনোবল ভাঙতে পারবেন না। আমাকে পিছু হটাতে পারবেন না। আমরা আমাদের গণসংযোগে এগিয়ে যাব। আমরা ১ ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের বিজয়ী প্রমাণ করব।

আগামী ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০