ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সৌদি কমিউনিটি পরিচালিত দুটি স্কুল নিজস্ব জমিতে করা হবে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে কারো চাহিদা অপূর্ণ থাকবে না। সৌদি আরবের কমিউনিটি পরিচালিত দুটি স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য যা যা করণীয় সবকিছু করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল সৌদি আরবের জেদ্দায় আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি কনসাল জেনারেল এফএম বোরহান উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সৌদি আরবের প্রবাসীদের আকামা ট্রান্সফারসহ সবধরনের সুযোগ-সুবিধার জন্য সৌদি সরকারের সঙ্গে সফলভাবে কাজ করেছেন। এখনও শিক্ষার মানকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। কনসাল জেনারেল সৌদি আরবে বাংলাদেশ ন্যাশনাল কারিকুলামে পরিচালিত দুটি স্কুল অ্যান্ড কলেজকে এমপিওভুক্তি করার দাবি জানানো হয়।

জেদ্দার এলিট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দাস্থ আওয়ামী লীগের দশ সংগঠন প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মাহমুদুল হাসান শামীম। ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জাওদুল রহিম ওয়াদুদ টিপু।

বক্তব্য দেন সারতাজুল ইসলাম দিপু, ফজলুল করিম ভিক্টর, হুমায়ূন কবির আরো অনেকেই। উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা ও মক্কা জেদ্দা থেকে আগত অসংখ্য নেতাকর্মী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সৌদি কমিউনিটি পরিচালিত দুটি স্কুল নিজস্ব জমিতে করা হবে

আপডেট টাইম : ০১:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯