ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

সব্যসাচী-সুবর্ণা মুস্তাফার ‘গণ্ডি’ মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি

বিনোদন প্রতিবেদক:‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এক ভিডিও বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এর আগে ২২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গণ্ডি’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তারও আগে দর্শক-শ্রোতারা উপভোগ করেছেন সিনেমাটির ‘ছাড়িয়ে বন্ধু দুজন’ ও ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের দুইটি গান।

সিনেমার মুক্তি নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা সিনেমার টিজার, ট্রেলার ও পোস্টার এর মাধ্যমে একটি সিনেমার ভাব তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমাদের সিনেমার পোস্টার দেখেছেন এরই মধ্যে। সিনেমার দুইটি গানও শুনেছেন। এবার সিনেমাটি দেখার অপেক্ষা। আমাদের বিশ্বাস সিনেমাটিও সবার ভালো লাগবে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও অভিনয় করেছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।

গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সব্যসাচী-সুবর্ণা মুস্তাফার ‘গণ্ডি’ মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৩:৩২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০