ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

বেদখল খাল উদ্ধার করে বিনোদন কেন্দ্র বানাব: তাপস

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বেশ কিছু খাল দখলে রয়েছে। খালগুলো পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন হলেও সংস্থাটি তা উদ্ধার করতে পারেনি। সিটি নির্বাচনের মধ্য দিয়ে দক্ষিণ ঢাকার মেয়র হতে পারলে সেই খালগুলো উদ্ধার করে সেখানে নানন্দিক পরিবেশ সৃষ্টির ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থী ফজলে নূর তাপস।

আজ শুক্রবার দুপুরে গেণ্ডারিয়া থানার নারিন্দা এলাকার গড়িয়ার মঠ সংলগ্ন মোড়ে নির্বাচনী প্রচারণার সময় তিনি ঘোষণা দেন।

তাপস বলেন, ‘পুরান ঢাকায় অনেক খাল রয়েছে, যেগুলো দখলে রয়েছে। এই খালগুলো পানি উন্নয়ন বোর্ড দখলমুক্ত করতে পারেনি। আমরা সুন্দর ঢাকার আওতায় নিজস্ব উদ্যোগে এই খালগুলো উদ্ধার করে নান্দনিক বিনোদন কেন্দ্র স্থাপন করবো।’

সেবা সংস্থার মধ্যে সমন্বয় ঘটিয়ে ঐতিহ্য সংরক্ষণ করবেন জানিয়ে তাপস বলেন, ‘আমাদের পুরান ঢাকার ঐতিহ্যকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করবো। আমরা সিটি করপোরেশন থেকে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকবো। ঐতিহ্যের ঢাকাকে পুনর্জীবিত করবো। যেন বিশ্ববাসী পর্যটক হিসেবে এইসব ঐতিহাসিক স্থানে এসে উপভোগ করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকাবাসীর উন্নয়নের ৩০ বছর মেয়াদি যে মহাপরিকল্পনা দিয়েছি তা ঢাকাবাসী ব্যাপকভাবে গ্রহণ করেছেন। আমি আশা করছি ঢাকার উন্নয়নে ঢাকাবাসী আগামী ১ ফেব্রুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবক হিসেবে কাজ করার রায় দেবেন।’

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা সিটির সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ দলের কেন্দ্রীয়,মহানগর এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

বেদখল খাল উদ্ধার করে বিনোদন কেন্দ্র বানাব: তাপস

আপডেট টাইম : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০