ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার

আন্তর্জাতিক কাস্টমস দিবসে আসছে টেলিফিল্ম ‘স্বর্ণমানব’

বিনোদন প্রতিবেদক : আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ‌্যে আবারো আসছে টেলিফিল্ম ‘স্বর্ণমানব’।

মোশাররফ করিম ও তিশা অভিনীত টেলিফিল্মটির রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় আছেন ঢাকা পশ্চিমের কাস্টমস-ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান।

আগামী রোববার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবসে চ্যানেল আইয়ে (সন্ধ্যা ৭:৫০), আরটিভিতে (সন্ধ্যা ৭:১০) এবং এনটিভিতে (রাত ১১:৩০) প্রচারিত হবে। এছাড়া আগামী ২৭ জানুয়ারি বাংলাভিশনে প্রচার হবে এই বিশেষ টেলিফিল্মটি।

এবারের টেলিফিল্মের বিষয়ে মইনুল খান বলেন, ‘‘গভীর সমুদ্রে চোরাচালানী অপরাধের দুর্লভ চিত্রকাহিনী অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে এই পর্বে। সরকারি সংস্থা কীভাবে এসব অপরাধ সামাল দেয়? দেখা যাবে এতে।

‘স্বর্ণমানব এখন সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার প্রতিচ্ছবি। আশা করছি, স্বর্ণমানবের তৃতীয় পর্বটি আরো উপভোগ্য ও সমাদৃত হবে।’’

টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন অপর্না ঘোষ, আরফান, আমানুল হক হেলাল, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ। আর পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

স্বর্ণমানবের এবারের তৃতীয় পর্বটি চট্টগ্রামের বন্দরের গভীর সমুদ্রে দৃশ্যায়ন হয়েছে। দেশের সর্ববৃহৎ এই বন্দরকে ঘিরে চোরাচালান চক্রটি কীভাবে কাজ করে এবং তাদের পরিকল্পনা ও অপকর্মের বাস্তব চিত্রটি তুলে ধরা হয়েছে।

এর আগে স্বর্ণমানব ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। ইউটিউবে এর দর্শক ৪৩ লাখ ছাড়িয়ে যায়। প্রথম পর্বটি মোশাররফ করিম ও মেহজাবিন অভিনয় করেছেন। দ্বিতীয় পর্ব চঞ্চল চৌধুরী ও তিশা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার

আন্তর্জাতিক কাস্টমস দিবসে আসছে টেলিফিল্ম ‘স্বর্ণমানব’

আপডেট টাইম : ১১:২৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০