ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অভিযোগ রয়েছে তাবিথের, নেই আতিকের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচজন মেয়রপ্রার্থীরই নির্বাচনী আচরণ বিধি নিয়ে কোনো অভিযোগ করেননি। তবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এখন পর্যন্ত মোট সাতটি অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোট ৪৩টি অভিযোগ-দাবি পেয়েছি। এর মধ্যে সাতটি অভিযোগ মেয়রপ্রার্থীদের মধ্য থেকে। যদিও সবগুলো অভিযোগই করেছেন তাবিথ আউয়াল। তার ছয়টি অভিযোগই নিষ্পত্তি হয়েছে। রাজধানীর দারুস সালামে তার ওপর হামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি কমিশন। আর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

আবুল কাসেম জানান, মেয়রপ্রার্থী বাদে সাংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের পাঁচটি এবং সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা ৩০টি অভিযোগ করেছেন। সেগুলো নিষ্পত্তি করা হয়েছে।

অধিকাংশ অভিযোগই ছিল আচরণবিধি লঙ্ঘনের। এখন পর্যন্ত মোট চারজনকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অভিযোগ রয়েছে তাবিথের, নেই আতিকের

আপডেট টাইম : ১২:১৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০