ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ রোববার (২৬ জানুয়ারি)। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও শিল্পী, খেলোয়াড, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ কবেন।

বিকেল ৫টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা নবরাত্রি হলে সেমিনারের আয়োজন করেছে সংস্থাটি। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত থাকবেন।

এদিকে দিসবটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসের সফলতা কামনা করে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’

আপডেট টাইম : ১২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০