ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আসছে মাঘের বৃষ্টি, এরপর তীব্র শীত

নিজস্ব প্রতিবেদক: দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এসব এলাকায় একই স্কেলে আরও দুই-একদিন শৈত্যপ্রবাহ বইতে পারে। এরপর আসবে মাঘের বৃষ্টি। দুই-তিন দিনের বৃষ্টিতে তাপমাত্রা বাড়তে পারে। তবে এরপর আবারও বেড়ে যাবে শীতের তীব্রতা।

রোববার (২৬ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে যে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে।’

ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘২৮ জানুয়ারি (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু বাড়বে। আর ২৯ ও ৩০ জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে।’

এদিকে আবহাওয়া অধিদফতরের শনিবার (২৫ জানুয়ারি) রাতের তথ্যানুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পরবর্তী ৫ দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আসছে মাঘের বৃষ্টি, এরপর তীব্র শীত

আপডেট টাইম : ১২:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০