ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারত নারী রোবট পাঠাচ্ছে মহাকাশে

অনলাইন ডেস্ক: দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) রোবটের জগতে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে। ভারতের এই মহাকাশ সংস্থা প্রথমবারের মতো নারী রোবট পাঠাতে চলেছে মহাকাশে। আগামী ডিসেম্বরে এই মিশন শুরু হবে।

পা বিহীন নারী রোবটটির নাম দেয়া হয়েছে ‘ভায়োমমিত্রা’। এই রোবটটি দুটি ভাষায় কথা বলতে পারে, মানুষকে চিনতে পারে ও কেউ কোনো প্রশ্ন করলে মানুষের মতোই উত্তর দিতে পারে। মহাকাশে এই রোবট পাঠানোর লক্ষ্য হলো ২০২২ সালে মহাকাশ গবেষণায় মানুষ পাঠাতে চায় ভারত।

সম্প্রতি বেঙ্গালুরুতে রোবটটিকে গণমাধ্যমের সামনে আনা হলে সেটি ইংরেজিতে বলে-‘হাই, আমি ভায়োমমিত্র, প্রথম অর্ধ মানবরূপী প্রোটোটাইপ রোবট। আমি মানুষকে চিনতে পারি, নভোচারীদের সাথে কথা বলতে, তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো।’

‘গগনায়ন’ প্রজেক্টের অংশ হিসেবে এই রোবটটিকে পাঠানো হবে মহাকাশে। ভারতের স্পেস এজেন্সির প্রধান কে. সিভান গত বছর জানিয়েছিলেন যে, মহাকাশে পর্যটনের জন্য মানুষ পাঠানো বা বড় লক্ষ্যে কাজ করার উদ্দেশ্য তাদের নেই, ছোট্ট পরিসরে গবেষণা করাই উদ্দেশ্য তাদের।

গগনায়ন প্রজেক্টে দুই বা তিন জন নভোচারীকে সর্বোচ্চ সাত দিনের জন্য মহাকাশে পাঠানো হবে। এই মিশনে একজন ক্রু সহ ৮,২০০ পাউন্ড ওজনের একটি ক্যাপসুল ২৫০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে ঘুরপাক খাবে। চলতি মাসের শেষ দিক থেকে এই প্রজেক্টের জন্য নভোচারীদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। আর এই মিশনের জন্য খরচ হতে চলেছে ১০০ বিলিয়ন রুপি (১.৪ বিলিয়ন ডলার)। মিশনের জন্য বাছাই করা চারজন নভোচারীকে রাশিয়ায় ১১ মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে।

সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণায় বেশ অগ্রগতি হয়েছে ভারতের। ২০১৭ সালে একক মিশনে মহাকাশে রেকর্ড ১০৪টি স্যাটেলাইট পাঠায় দেশটি। কম খরচে মহাকাশ গবেষণার একটা ভাবমূর্তি গড়ে উঠেছে দেশটির। গত বছর বছর অবশ্য চাঁদে নভোযান পাঠানোর মিশন ব্যর্থ হয় ভারতের। তবে সূর্য নিয়ে গবেষণায় চলতি বছরে একটি মিশন ও শুক্র গ্রহ নিয়ে গবেষণায় ২০২৩ সালে আরেকটি মিশন শুরু করতে যাচ্ছে দেশটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারত নারী রোবট পাঠাচ্ছে মহাকাশে

আপডেট টাইম : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০