ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের বৃত্তি,বাইসাইকেল সেলাই মেশিন, সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন হিলিতে থানা থেকে পালানো ছাত্রলীগের কলেজ শাখার সদস্য ১৪ ঘন্টা পর পুনরায় গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার  তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১ উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার   কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কেরানীগঞ্জে আটক হিযবুত তাহরীরের সদস্য রিমান্ডে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ঢাকার কেরানীগঞ্জে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য রিয়াজ উদ্দিন সেপাইয়ের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আজ শনিবার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৯ মে রাতে পূর্ব চড়াইল ক্লাবরোড এলাকা থেকে অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা রিয়াজকে আটক করে। আটকের পর গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় তাঁর নামে মামলা হয়। ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

রিয়াজের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া থানার কাওলা জমিদার বাড়ি গ্রামে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল ক্লাবরোডে আবদুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের রিয়াজকে আজ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর সত্যতা নিশ্চিত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

কেরানীগঞ্জে আটক হিযবুত তাহরীরের সদস্য রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯