ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করেছে সরকার। সোমবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।’

ব্যয়বহুল ঘোষণা করায় এখন কী হবে-জানতে চাইল মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান বলেন, ‘অবস্থানভেদে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ব্যয়বহুল ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভাতা পাবেন।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান যুগ্মসচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান

কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করেছে সরকার

আপডেট টাইম : ১২:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০